ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম বিশ্বের সমর্থন পেতে নাটক করছে সরকার

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : মুসলিম বিশ্বের সমর্থন পেতেই সরকার আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ‘নাটক’ সাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উৎখাতের যে অভিযোগ আনা হয়েছে তা ষড়যন্ত্র বলে দাবি করেন গয়েশ্বর।
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার দলের ব্যক্তিগত অর্জন ষড়যন্ত্র। তারা ষড়যন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বৈধতা পাওয়ার জন্যই এই সরকার একেক সময়ে একেক নাটক সাজাচ্ছে। এসব করে শেষ রক্ষা হবে না।’
তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অনেক নেতাকে জেলে পাঠিয়ে দলকে ছত্রভঙ্গ করে সরকার নির্বাচন করতে চায়।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘যাদের জনগণ চায় না তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয় না। দেশের একজন রিকশাওয়ালাও এই সরকারের পতন চায়। ১৬ কোটি মানুষই সরকারকে উৎখাত করতে চায়।’
এখন পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের কোনো দেশই এই সরকারকে বৈধতা দেয়নি বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘জয়ের অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলারের উৎসের খোঁজ খবর নিচ্ছিলেন আসলাম। সে কারণেই তাকে গ্রেপ্তার করেছে সরকার। তাকে গ্রেপ্তার করে কী তথ্য পেয়েছেন, তা জাতির সামনে প্রকাশ করুন।’
তিনি আরো বলেন, সরকারের প্রভাব বিস্তারের কারণে গণমাধ্যম মত প্রকাশ করতে পারছেনা।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লা আল মেহেদী, সহসভাপতি অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম মহাসচিব উম্মে হাবিবা রহমান প্রমুখ।