ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

Link Copied!

MARDERলালমনিরহাট প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে আদিতমারীতে চাচাতো ভাইয়ের হাতে আলীমুল হক (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার রাতে আদিতমারী উপজেলার টেপা পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। আলীমুল হক ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় ঘাতক মাসুম বিল্লাহ (২৩) ও তার মা ফজিলা খাতুনকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বলেন, উপজেলার টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা তার আপন চাচাত বোন আব্দুর রশীদের মেয়ে আরফিনা বেগমকে ৪ মাস আগে বিয়ে করেন। বিয়ের পর উভয় পরিবারের মাঝে বিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই আরফিনাকে মারপিট করতেন তার শাশুড়ি ও দেবর মাসুম বিল্লাহ। ১৮ দিন আগে নবদম্পত্তিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সোমবার রাতে আপোষ মিমাংসার এক পর্যায়ে আরফিনাকে ঘরে তুলে নেয় আব্দুল মজিদ। এ খবর শুনে ক্ষিপ্ত হয়ে মাসুম বিল্লাহ সোমবার সোমবার গভীর রাতে চাচা আব্দুর রশীদকে নিজ বাড়িতে ডেকে এনে গালমন্দ করেন। এর এক পর্যায়ে মাসুম বিল্লাহ চাচা আব্দুর রশীদকে ছুরিকাঘাত করেন। আব্দুর রশীদের চিৎকারে বাবাকে বাঁচাতে ছেলে আলীমুল হক এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন। ভাইকে বাঁচাতে এলে অপর ভাই আনারুল ইসলাম(৩০) ও বোন আরফিনাকেও ছরিকাঘাত করেন মাসুম বিল্লাহ। এতে ঘটনাস্থলেই আলীমুল হক মারা যান।