ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোসাদের সঙ্গে বৈঠকে বিএনপির দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হয়েছে

Link Copied!

Obaidul Kaderকুমিল্লা প্রতিনিধি :  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা হামলার কৌশল অবলম্বন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) সঙ্গে বৈঠক করায় তাদের দেশপ্রেমটাই প্রশ্নবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের রেলওয়ে ওভারপাসের ২ লেন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যানবাহন ও যাত্রীদের নিরবচ্ছিন্ন চলাচলের স্বার্থে রমজানের আগেই মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেনের ২০ শতাংশ কাজ বাকি আছে। বিভিন্ন স্থানে ফিনিশিংয়ের কাজ চলছে। বৃষ্টির কারণে ফোরলেনের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
এ সময় অন্যদের মধ্যে ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, ফোরলেন প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।