ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবি শিক্ষক খুনে আটক আরো ৩

Link Copied!

Arrestরাজশাহী প্রতিনিধি : ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক রেজাউল করিম খুনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আরো তিন সদস্যকে আটক করা  হয়েছে। খুনের পর জেএমবি সদস্য মাসকাওয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করা হয়। তবে আটক তিনজনের নাম প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা মূল জায়গায় হাত দিয়েছি। এ খুনে সরাসরি অংশগ্রহণকারী মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহকে ১৫ মে রাতে গাইবাদ্ধা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ মে সোমবার আদালতে এ খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
পুলিশ কমিশনার আরো জানান, আবদুল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এ খুনে জড়িত আরো তিনজনকে আটক করা হয়। খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এছাড়া আটককৃতদের বাড়ি থেকে ১টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে ১০০ গজ দূরে রাবি অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।