ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

Link Copied!

Accidentবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বাসের ধাক্কায় সামস ওমর আলী (৫৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা নির্বাচন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য বাগেরহাট সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন (কনেস্টবল নং-৮৯৩)। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, সকালে পুলিশ সদস্য ওমর আলী বাইসাইকেলে অফিসে যাওয়ার পথে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হালিম চৌধুরী জানান, পুলিশ সদস্য ওমর আলীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে ( খুলনা ব-৯৩৩) আটক করা হয়। এ সময় বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।