ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি দেশী-বিদেশী চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি ইহুদী রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে। কারণ, তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করে এবং গুপ্তহত্যা চালিয়ে সরকার পতনে ব্যর্থ হয়েছে। তাই এখন তারা ভিন্নপথে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতাবিরোধী শক্তি সপরিবারে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে টলানো যাবে না ভেবেই এই অপশক্তি দেশী-বিদেশীদের সঙ্গে চক্রান্ত করে তাকে হত্যা করার চেষ্টা করছে।
দেশে একাত্তর, পঁচাত্তর ও ২০০৪ সালের ২১ আগস্টের অপশক্তি এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারানো যাবে না জেনেই বিএনপি দেশী-বিদেশী অপশক্তির সাথে হাত মিলিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’
ওবায়দুল কাদের দেশের উন্নয়ন ও অর্জনকে ধরে রাখা এবং দেশকে আরো সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।