ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের এক মন্ত্রীর ‘আমন্ত্রণে’ বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের বাসায় দাওয়াত খেল বিএনপির একটি প্রতিনিধিদল।
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী (পিডাস) উইলিয়াম ই. টডের আমন্ত্রণে তারা সেখানে যান।
সোমবার সকাল ৮টার দিকে বিএনপি নেতারা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় দাওয়াতে অংশ নেন।
বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।