ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাচারকালে ৭ লাখ পিস বাগদা-গলদা রেনু জব্দ

Link Copied!

fishভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন থেকে পাচারকালে অবৈধ প্রায় ৭ লাখ পিস বাগদা ও গলদা চিংড়ির রেনু জব্দ করেছে ডিবি পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, ভোলার গোয়েন্দা (ডিবি) এবং বোরহানউদ্দিন থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। অভিযান চালিয়ে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথা থেকে ১৫ ব্যারেল বাগদা রেনু জব্দ করে।
এছাড়া বোরহানউদ্দিন থানা পুলিশ অপর একটি অভিযান চালিয়ে আরো অন্তত ১৫ ব্যারেল বাগদা রেনু জব্দ করে। এইসব ব্যারেলে প্রায় ৭ লাখ পিস বাগদা রেনু আটক করে। তবে এর সঙ্গে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বহনকারী ট্রাকও। এসব বাগদা রেনু খুলনায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত রেনু চিংড়ির মূল্য আনুমানিক প্রায় ৩২ লাখ টাকা। পরে এসব রেনু নদী এবং পুকুরে অবমুক্ত করা হয়।