নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাঁচটি থানার নাশকতার ১৪ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সোমবার (১৬ মে) ঢাকার সিএমএম আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত (সোয়া ৩টা) ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে পল্টন ও মতিঝিল থানার ৮টি মামলার বিষয়ে শুনানি চলছিল। ধারাবাহিকভাবে অন্য মামলাগুলোর শুনানিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

