ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ ছিনতাইকারী আটক

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর আমতল থেকে লাখ টাকা ছিনতাই করে টাকা ভাগের পর ফেরার পথে পুলিশের হাতে মো. জলিল (৩৪) নামে এক ছিনতাইকারী আটক হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে নগরীর আকবর শাহ থানার ইস্পাহানি চা গেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এসময় তার কাছ থেকে আমেরিকার তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মডেলের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি সদ্বীপ কুমার দাশ বিষয়টি জানিয়েছেন।
ওসি জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজজেলার খাজারিয়া গ্রামের টুনু মিয়ার ছেলে জলিলকে রিকশায় করে এ কে খান থেকে মাদারবাড়ি যাওয়ার কথা জানায়। তার আচরণ সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ তাকে তল্লাশি করলে সে ছিনতাই করা টাকা ভাগভাটোয়ারা করে মাদারবাড়ি যাবার তথ্য দেয়। এসময় তার কাছে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
সন্ধ্যায় নগরীর আমতল এলাকায় কয়েকজন ছিনতাই করে এক লাখ টাকা ছিনিয়ে আনে। পরে সেগুলো নিয়ে ভাগ করতে সহযোগিদের নিয়ে এ কে খান আসে। তবে তার কাছে কোনো টাকা পাওয়া যায়নি। এই ছিনতাইকারীর সব বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি সদ্বীপ।