ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় কবর খুঁড়ে ৮ কঙ্কাল চুরি

Link Copied!

ashuliaসাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি কবরস্থান থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে ৮টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রায় এক বছর আগে একই কায়দায় ১৩টি কঙ্কাল চুরি ঘটনা ঘটেছিল এই কবরস্থানে।
রোববার রাতে আশুলিয়ার গকুলনগর এলাকার কেন্দ্রীয় কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকাল বেলা স্থানীয় কয়েকজন কৃষক ওই কবরস্থানের ভেতরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তারা দেখতে পান কে বা কারা কবরস্থানের ভেতর থেকে মোট ৮টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয়দের জানান।
এ বিষয়ে গকুলনগর কেন্দ্রীয় কবরস্থানের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিন্টু জানান, এই ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটি আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।