ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবককে শ্বাসরোধ করে হত্যা

Link Copied!

Dead Bodyসাভার প্রতিনিধি : আশুলিয়ায় এক যুবককে শ্বাসরোধ করে তার মৃতদেহ গুম করার উদ্দেশে বস্তাবন্দি করে ফেলে দিয়েছে হত্যাকারী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে আশুলিয়ার রনস্থল গ্রামের পুকুর পাড় থেকে দুই প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি রনস্থল গ্রামের বাইনটেক এলাকার মৃত আলঅউদ্দিনের ছেলে। তিনি তার মামতো ভাই জাহাঙ্গীর হোসেনের কেবল ব্যবসার বিভিন্ন কাজ করতো।
আশুলিয়া থানার এসআই ওমর ফারুক জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে রনস্থল গ্রামের পুকুরের পাড়ে পড়ে থাকা দুই বস্তার ভেতর থেকে এই যুবকের মতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করা চেষ্টা করেছে হত্যাকারীরা। তার গলায় আঘাতের চিহ্ণ দেখে মনে হচ্ছে কোনো রশি বা অন্য কোনো কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বল্রে পুলিশ জানায়।