সিলেট প্রতিনিধি : বাউটিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাউটিবিলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের খয়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), একই গ্রামের সোবহান খানের ছেলে সেলিম (১৫) এবং নুরুল ইসলামের ছেলে হোসেন খান (১৫)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিলে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

