ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুর প্রতি সহিংসতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

Link Copied!

sisuনিজস্ব প্রতিবেদক : সম্প্রতি শিশুর প্রতি সহিংসতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বে প্রতি মিনিটে একজন শিশুর মৃত্যু ঘটছে। আন্তর্জাতিক সংস্থা ‘চাইল্ড ফান্ড অ্যালায়েন্স’ পরিচালিত সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এছাড়াও, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতিবছর ৫শ’ মিলিয়ন শিশু সহিংসতার শিকার হচ্ছে।
শনিবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ‘চাইল্ড ভিকটিমাইজেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ২য় জাতীয় সেমিনারে এ জরিপ তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভিকটিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ (ভিআরজে) প্রোগ্রামের উদ্যোগে এই সেমিনার আয়োজন করে।
সেমিনারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাম্প্রতিক শিশু নির্যাতনের নানান চিত্র তুলে ধরে বলেন, ‘মানুষ চেহারাধারী অমানুষদের পক্ষেই শিশুদের ওপর এ ধরনের নির্যাতন চালানো সম্ভব। এই অমানুষদের কবল থেকে শিশুদের রক্ষা করতে আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে।’
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলের মাঝে সংবেদনশীলতা ও মনুষ্যত্বের শিক্ষা সঞ্চারিত করতে হবে।’ প্রাথমিক স্তরেই তিনি শিশুদের নৈতিকতা, দেশাত্মবোধ, পারিবারিক বন্ধন ও মমত্ববোধের শিক্ষা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজকল্যাণমুখি মানসিকতা গড়ে তোলার বিকল্প নেই। এলক্ষ্যে পুলিশ প্রশাসনকেও জনগণের প্রতি সংবেদনশীল হতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানের সভাপতিত্বে সেমিনারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভিকটিমোলজি এন্ড রেস্টোরেটিভ প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।