ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাকচাপায় নারীসহ নিহত ৮

Link Copied!

Accidentময়মনসিংহ প্রতিনিধি : জেলার সদর উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় তিন নারী ও দুই শিশুসহ ৮ সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছে। নিহতদের ৬ জন একই পরিবারের সদস্য। 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সাংকিডাইল গ্রামের রাহেদ আলীর ছেলে উজ্জ্বল (২০), তার বোন শিরিন আখতার (৩০), শিরিনের দুই শিশু সন্তান, সিএনজি চালক সাদিকুল ইসলাম (৩০) ও মালিক আশারাদুল (২৮)। এছাড়া দুজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ডিআইজি (ময়মনসিংহ রেঞ্জ) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ময়মনসিংহ পুলিশ সুপার ময়নুল হক দুর্ঘটনাস্থল   পরিদর্শন করেছেন।
নিহত উজ্জ্বলের বোনজামাই আকবর আলী জানান, নিহতরা সবাই চিকিৎসার জন্য নেত্রকোণার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল।