ঢাকাWednesday , 4 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনার ভাঙনে বিপন্ন মানুষ

Link Copied!

floodগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : বর্ষা আসার আগেই গাইবান্ধায় নদী ভাঙন শুরু হয়েছে। উজান থেকে নেমে আস ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র যমুনা ও তিস্তা নদীতে পানি বাড়তে থাকায় জেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এ এলাকার মানুষরা ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে।
এছাড়াও ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, উড়িয়ার রতনপুর, কালাসোনা, গজারিয়ার কামারপাড়া, জিয়াডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, পূর্ব কঞ্চিপাড়া, জোড়াবাড়ি, সাতারকান্দি, ফজলুপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও খাটিয়ামারী গ্রাম এবং নদী ভাঙনের ফলে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে।
বিশেষ করে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বরমতাইড়, কাষ্টকালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় ভাঙনের প্রবণতা সবচাইতে বেশি। অব্যাহত ভাঙনের ফলে মন্দিরসহ বৈশাখী মেলার গোটা এলাকাই এখন ভাঙনের হুমকির মুখে।
এছাড়া ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তরখাটিয়ামারী, চন্দনস্বর, উত্তর খাটিয়ামারী, পূর্ব খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, কুচখালী, কাউয়াবাঁধাসহ আশে পাশের গ্রামের প্রায় ৫ কিলোমিটার এলাকার লোকজন ভাঙন আতংকে বিভিন্ন এলাকার লোকজনও বাড়িঘর সরিয়ে নিচ্ছে। ভাঙন কবলিত এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজের গতি অত্যন্ত মন্থর। এই ধারা অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।