
গত ১৬ এপ্রিল জিএমদের সাথে মতবিনিময় সভায় চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন -পাঞ্জেরী
পাঞ্জেরী ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও কম্পিউটারাইজড অফিসিয়াল রশিদ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড । এর ফলে যেমন কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পাবে অন্যদিকে গ্রাহক সেবার মান উন্নয়নে রাখবে কার্যকরী ভূমিকা। কমবে নাগরিক হয়রানি। নরসিংদী পবিস-১ এর ঘোড়াশাল জোনাল অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাপবিবোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের পরিচালক মো. ইমদাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার এ, জেড, এম, আজাদ, বাপবিবোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের উপ-পরিচালক মো. আসাফউদ্দৌলা, সহকারী পরিচালক গৌতম কুমার, ঘোড়াশাল জোনাল অফিসের ডিজিএম অনিতা- বর্ধণ, এজিএম অর্থ মো. আহসানুল করিম, আইটি ইঞ্জিনিয়ার মো. ওবায়েদ উল্লাহ আইমান ও বিলিং সফটওয়্যার প্রনয়ণ ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়াটার স্পীড-এর স্বত্ত্বাধিকারী মোস্তফা আশীষ ইসলাম।
উল্লেখ্য চলতি বছরের ১৬ এপ্রিল বাপবিবোর্ডের ব্রিগেডিয়ার সাবিহ উদ্দিন অডিটোরিয়ামে জি এম সম্মেলনে বিআরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন দ্রুত গ্রাহক সংযোগ বৃদ্ধির সাথে সাথে সেবার মান বৃদ্ধি ও সমুদয় কার্যক্রমে স্বচ্ছতায় ডিজিটাল করার লক্ষ্যে পবিসে ক্যাশ শাখায় কম্পিউটারাইজড অফিসিয়াল রশিদ বিতরনের নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক নরসিংদী পবিস-১ এর ঘোড়াশাল জোনাল অফিসে এ কার্যক্রম শুরু হল। পর্যায়ক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭৭ টি পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৫৫ লক্ষ গ্রাহকের মাঝে সেবাটি ছড়িয়ে দেয়া হবে মর্মে জানিয়েছেন কর্তৃপক্ষ।

