ঢাকাTuesday , 3 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি সহিদ সাধারণ সম্পাদক আতাউর

Link Copied!

13th-BCS-picনিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী গত ২৯ এপ্রিল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২ বছরের জন্য কাস্টমস ক্যাডারের কমিশনার ড. মো. সহিদুল ইসলাম সভাপতি, প্রশাসন ক্যাডারের উপসচিব মো. আতাউর রহমান সাধারণ সম্পাদক, ডাক ক্যাডারের মো. শহীদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও কর ক্যাডারের রনজিৎ কুমার সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি মো. আলমগীর হোসেন (কর), আফরোজা সুলতানা (শিক্ষা), আহসান হাবীব তপাদার (টেলিযোগাযোগ), যুগ্ম সম্পাদক পুলক কান্তি বড়ুয়া (কৃষি), মাসুদা খাতুন (তথ্য সাধারণ), ডা. সুনির্মল রায় (স্বাস্থ্য), দপ্তর ও প্রচার সম্পাদক জহুরুল আলম চৌধুরী (টেলিযোগাযোগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এস এম জাফরুল্লাহ (প্রশাসন), সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. শাহেনুর মিয়া (তথ্য সাধারণ)।
কমিটির সদস্যরা হলেন-স. ম. গোলাম কিবরিয়া (তথ্য সাধারণ), ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী (কর), ডা. সৈয়দ ইমামুল হোসেন (স্বাস্থ্য), আবু বকর সিদ্দিক (প্রশাসন), কাজী আতিকুজ্জামান (শিক্ষা), আবু ইউসুফ মিয়া (ইকোনমিক), রুজিনা সুলতানা (ডাক), ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার (স্বাস্থ্য-ডেন্টাল), ড. জি এম ফারুক ডন (কৃষি), এস এস মুরাদ হোসেন (রেলওয়ে), মনজু মান আরা বেগম (কর), ডা. মো. আনোয়ারুল করীম (স্বাস্থ্য), ডা. মনিলাল আইচ লিটু (স্বাস্থ্য), রিয়াজুল হাকিম বাবুল (শিক্ষা), জালাল উদ্দীন আহম্মেদ (প্রশাসন), মনছুরুল আলম (ইকনমিক), ডা. মির্জা নাহিদা হোসেন (স্বাস্থ্য-ডেন্টাল), ড. আবুল হোসেন (কৃষি), ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস (প্রশাসন), গোলাম কিবরিয়া (মৎস্য), মো. মোতাহার হোসেন (প্রশাসন), ফায়জুল হক (তথ্য-সাধারণ), আব্দুর রাজ্জাক (তথ্য বেতার), এম. এ. হান্নান (টেলিযোগাযোগ), শাহ আলম (হিসাব ও নিরিক্ষা), ছায়েদুজ্জামান (ইকোনমিক), ড. রফিকুল ইসলাম (কৃষি), মো. শহীদুল ইসলাম (প্রশাসন), জয়শ্রী সমদ্দার (বিচার), শাহানারা খাতুন (প্রশাসন), আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক (টেলিযোগাযোগ) ও ডা. নাজমুল ইসলাম মুন্না (স্বাস্থ্য)।
অনুষ্ঠানে ত্রয়োদশ বিসিএস ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনেরও ২ বছর মেয়াদি কমিটির নির্বাচন আয়োজন করা হয়। ফাউন্ডেশনের জন্য রেলওয়ে ক্যাডারের এস এম মুরাদ হোসেন সভাপতি, টেলিযোগাযোগ ক্যাডারের এম এ ওয়াহাব সাধারণ সম্পাদক এবং কৃষি ক্যাডারের ড. এ কে এম শামীম আলম সম্মানীয় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কমিটির সহসভাপতি ডা. আনোয়ারা বেগম (স্বাস্থ্য), যুগ্ম সম্পাদক ড. মো. মনিরুজ্জামান খন্দকার (শিক্ষা), প্রকাশনা সম্পাদক ডা. হারুন-অর-রশিদ (স্বাস্থ্য-ডেন্টাল)। কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন-এ. কে. এম. বদিউল আলম (কর), মো. ওসমান ভূঁইয়া (শিক্ষা), জাহেদুল ইসলাম (প্রশাসন), মো. আব্দুল মোমিন (ইকোনমিক), খালেক মল্লিক (ইকোনমিক), ড. মো. সহিদুল ইসলাম (শুল্ক ও আবগারী) ও মো. আতাউর রহমান (প্রশাসন)।
সাধারণ সভায় সদস্যরা ব্যাচের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে প্রশাসনে গতিশীলতা আনার প্রতি গুরুত্বারোপ করেন। তারা সরকারি প্রশাসনযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনকালে জনগণের সেবা নিশ্চিত করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্যাডার সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তারা পরিবারসহ এ অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, বিসিএস ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তারা প্রতিবছর ক্যাডার সার্ভিসে যোগদানের তারিখ ২৫ এপ্রিল পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। যোগদানের তারিখে সরকারি ছুটি না থাকলে পরবর্তী ছুটির দিনে এ অনুষ্ঠান করা হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে।