ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক বিষয়ে পুনঃশুনানি করতে হবে

Link Copied!

Mahbubনিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির  প্রাক্তন সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিষয়ক মামলায় পুনঃশুনানির দাবি জানিয়েছেন। আপিল বিভাগ ওই শুনানি বাতিল করে রায় দিয়েছেন।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি জানান।
সম্প্রতি অবসরের পর প্রাক্তন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর ১৬৮ মামলা পুনঃশুনানির জন্য কার্যতালিকায় এসেছে। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়টিও ১৬ মাস পর স্বাক্ষর হয়েছিল। এ কারণেই খন্দকার মাহবুব হোসেন ওই মামলাটিরও পুনঃশুনানির দাবি করেন।
খন্দকার মাহবুব বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের এই যদি সিদ্ধান্ত হয় (অবসরের পর রায় লেখা অবৈধ), তবে একইভাবে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে দেওয়া রায় নিয়েও পুনঃশুনানি করতে হবে।’
বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া এই রায়ের ব্যাপারে সিনিয়র এই আইনজীবী বলেন, ‘এই রায় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক অবসরের ১৬ মাস পর স্বাক্ষর করেন। একজন আইনজীবী হিসেবে আমরা আগেও বলেছি, অবসরে যাওয়ার পর খায়রুল হক সাহেব যে রায় স্বাক্ষর করেছেন সেটি অবৈধ। আমরা আশা করছি বর্তমান প্রধান বিচারপতি এ ব্যাপারে সুস্পষ্ট মতামত দেবেন। এবং আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দেওয়া হয়েছিল, সেটা অবৈধ রায়। এটাও পুনঃশুনানি হওয়া উচিত।’
অবসরে যাওয়া বিচারপতিরা শপথের মধ্যে থাকেন না উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘অবসরে যাওয়ার পর রায় লেখা হয়েছে এ কারণে ১৬৮ মামলা পুনঃশুনানি হবে। যেহেতু সংবিধানের আলোকে অবসরের পর বিচারপতির শপথ বহাল থাকে না ও তিনি সাধারণ নাগরিকের মতো হয়ে যান, তাই তাদের রায় অবৈধ। একইভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে খায়রুল হক সাহেবের দেয়া রায়ও অবৈধ।’