ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজদের বাদ দিলে ‘ভিশন ২০৩০’ সফল হবে

Link Copied!

Goesssorনিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজদের বাদ দিলেই ‘ভিশন ২০৩০’ রূপরেখা সফল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘নির্দয় একক কর্তৃত্ব, ফ্যাসিস্টদের হিংস্র আক্রমণে বধ্যভূমিতে বাংলাদেশ- দায় কার?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কিছু বলি আর না বলি, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির বিষয়টি খুব শিগগিরই প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। তাই প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, চাপাবাজি বাদ দিন। এতে আপনিও নিরাপদ থাকবেন, বাংলাদেশও নিরাপদে থাকবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের জন্য সরকার নতুন করে জেলখানা তৈরি করেছে। তবে আমার কথা হচ্ছে, বিএনপি জেলে যাবে, এ কথাটা ঠিক, যাওয়ার সময় আওয়ামী লীগকেও সঙ্গে নিয়ে যাবে।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশে কেউ নিরাপদ নয়। কিন্তু আমরা জীবনের নিরাপত্তা ও শান্তি চাই। আর এর গ্যারান্টি দিতে হবে সরকারকেই।’
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ ছিলেন।