ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের দুর্নীতি ঢাকার জন্য অপবাদ দেবেন না

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : নিজেদের দুর্নীতি ঢাকার জন্য অন্যকে অপবাদ না দেওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। তাই খালেদাকে বলব কথা-বার্তা সাবধানের সঙ্গে বলবেন। নিজেদের দুর্নীতি ঢাকার জন্য অন্যকে অপবাদ দেবেন না।’
জাতীয় প্রেসক্লাবের ছোট মিলানয়তনে সোমবার সকালে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বিভিন্ন নামে গুপ্তহত্যা, খুন ও অপকর্মের প্রতিবাদে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর ৫ বার চাম্পিয়ন হয়েছে। আর তিনি এখন নিজের ছেলের (তারেক রহমান) ও দলের দুর্নীতি ঢাকার জন্য জাতির সঙ্গে মশকরা করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া দেশের সাধারণ মানুষের জন্য এক নম্বর হুমকির ব্যক্তি। কারণ খালেদার নেতৃত্বে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মানুষকে আগুনে ঝলসানো হয়েছে। হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে।
প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘পৃথিবীর উচ্চ জিডিপি অর্জনকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। আমরা এ বছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব।’
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার সৌরভ হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।