ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ব্যবসায়ীর বাসায় অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট

Link Copied!

Guliসিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে এক পাথর ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে খাসদবির আবাসিক এলাকায় (বাসা নম্বর : জি ২৩/৩) পাথর ব্যবসায়ী জয়নাল মিয়া বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১৫ ভরি স্বর্ণ ও দুটি মোবাইলসহ অন্যান্য মালপত্র লুটে নেয়।
জয়নাল মিয়া জানিয়েছেন, সোমবার গভীর রাত সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে ঘরের জানালা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে ফেলে। এর পর বিছানার চাদর দিয়ে সবার মুখ ঢেকে পেলে এবং ঘণ্টাব্যাপী বাড়িতে তাণ্ডব চালায়।
একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও অন্যান্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ডাকাতরা।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গউছুল আলম বলেন, ‘খাসদবিরে ডাকাতি নয়, চুরি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’