ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Link Copied!

fireহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের রুবেল মিয়া (১৫) নামে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে আটঘরিয়া গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রুবেল মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায়। এ সময় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া শুরু হলে রুবেল মিয়া বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে রুবেলের উপর বজ্রপাত পড়লে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক ডা. দেবাশীষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।