ঢাকাMonday , 2 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

workerগাজীপুর প্রতিনিধি : বকেয়া মজুরি না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় মার্স স্টিচ নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে এবং কারখানায় ভাঙচুর চালায়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। লাঠিপেটায় ৫ শ্রমিক আহত হয়েছেন বলে দাবি শ্রমিকদের।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, টঙ্গীর এরশাদ নগর এলাকায় ৬ তলা ভবনের ফ্লোর ভাড়া নিয়ে জিন্সের প্যান্ট তৈরি করছিল কারখানাটি। গেল মার্চ মাসের ২৭ তারিখেও কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ অবস্থায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মে দিবসের ছুটি কাটিয়ে সোমবার সকালে কারখানায় কাজ করতে যায় শ্রমিকরা। এ সময় কারখানার মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায় তারা। এতে প্রায় ১২শ  শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হটিয়ে দিতে লাঠিপেটা করে। এতে অন্তত ৫ জন শ্রমিক আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
শ্রমিকরা জানিয়েছেন, মজুরি পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করায় তারা বিপাকে পড়েছেন। পাওনা মজুরি ও অন্যান্য দাবি আদায়ে স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে শ্রমিকদের একটি প্রতিনিধিদল ঢাকায় বিজিএমইএ ভবনে গেছেন। সেখানে মালিকপক্ষ, শ্রমিক এবং বিজিএমইএ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।