ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক উল্টে হেলপার নিহত

Link Copied!

Accidentগোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ট্রাক উল্টে হেলপার জালাল (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জালাল খুলনা মহানগরের খালিশপুর ৭নং ঘাট এলাকার জলিল মিয়ার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-০৩৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়া মোড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের সহকারি জালাল মারা যান।
ট্রাকচালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।