টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে অপহরণ ও ধর্ষণ মামলায় মনির হোসেন (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহম্মেদের রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার মির্জাপুর উপজেলার কামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২২) বিগত ২০১৪ সালের ২৯ অক্টোবর দুপুরে মির্জাপুর উপজেলার দেওহাটা এ জেউচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী কবিতা রাজবংশীকে (১৩) অপহরণ করে ধর্মান্তরিত করে বিয়ে করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ধর্ষিতার বাবা মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের ফুলচান রাজবংশী ২০১৪ সালের ১৭ নভেম্বর মির্জাপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।

