ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বৃদ্ধসহ দুইজন খুন

Link Copied!

MARDERগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন গফুর মিয়া নামে বৃদ্ধ। অন্যদিকে কালিয়াকৈর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুরের ধঞ্জাখালী এলাকায় জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রতিপক্ষের রনি, রহিজ গংরা এসে বাধা দেয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে গফুরের ওপর হামলা করে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রহিজ উদ্দিনের স্ত্রী রুমা আক্তারকে আটক করে পুলিশ। মৃত গফুর মিয়া ওই এলাকার ইনসাফ আলীর ছেলে।
লাশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া, সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বনবিট এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে সার্ট ও লুঙ্গি ছিল। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।