ঢাকাWednesday , 27 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে জমি নিয়ে বিরোধ, নিহত ১

Link Copied!

songersoমাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বোরহান উদ্দিন আকন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার চর কামারকান্দি এলাকার বোরহান উদ্দিন আকনের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ আকনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে বুধবার সকাল ১১টার দিকে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। সালিশে বসার আগেই কথাকাটাকাটির জের ধরে মোহাম্মদ আকন ও তার পরিবারের লোকজন মিলে বোরহান আকনের মাথায় হাতুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই বোরহান আকনের মৃত্যু হয়।
এ সময় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় সকাল সোয়া ১১টার দিকে কয়েকজনকে আটক করা হলেও আটকেরা সংখ্যা ও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘বুধবার সকালে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হাতুরির আঘাতে প্রতিপক্ষের এক ব্যক্তিকে হত্যা করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে গেছে। এবং কয়েকজনকে আটক করা হয়েছে।’