ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

Link Copied!

Songhorsho Bograমাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
মঙ্গলবার সকালে জেলা সদরের ছায়না গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আকতারের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমানের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকালে দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দুই পক্ষই বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
মাদারীপুরের এএসপি (সার্কেল) মনিরুজ্জামান ফকির বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে।’