ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

Link Copied!

Accidentনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ফতুল্লায় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নাদিম (২১) ও সিয়াম (২১) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান আটক করে ভাঙচুর করে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইন এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকার মফিজ উদ্দিনের ছেলে ও নাদিম সিফাত কাশীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর দুপুর দেড়টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকাতে শাহ সিমেন্টের কয়েকটি ট্রাক ও গাড়ি ভাঙচুর করে নিহতের স্বজনেরা। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) ফজলুল রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইরে পুলিশ লাইনের সামনে শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-১০৫৯) সঙ্গে বিপরীতমুখি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাত (২২) নামের একজনের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, ঘটনাস্থলে একজন ও ঢাকা নেয়ার পথে নাদিম সিয়ামের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ওই গাড়ি চালক আলী আকবরকে (৩২) আটক করেছে।