ঢাকাTuesday , 26 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে নোবেল দেয়ার আহ্বান দুই দলের

Link Copied!

Hasina1নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানাতে রাস্তায় নেমেছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া বলেছেন, ‘সেদিন বেশি দূরে নয় যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বশান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হবে।’
মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছিটমহল সঙ্কট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কারে পুরষ্কৃত করার আহ্বান জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
আবদুল্লাহ জিয়া বলেন, ‘বিশ্ববাসী ভেবেছিল পার্বত্য অঞ্চলের শান্তিবাহিনীর এই সশস্ত্র সংগ্রাম কোনোদিন থামানো যাবে না। অথচ শেখ হাসিনা তাদের আলোচনার টেবিলে বসাতে পেরেছিলেন। তাদের সাথে শান্তি চুক্তি করেছেন। আজ সেখানে শান্তির সুবাতাস বইছে, শান্তি ফিরে এসেছে পাহাড়ে। আর এ শান্তির জন্যই জাতিসংঘ প্রধানমন্ত্রীকে ‘সাউথ সাউথ’ পুরস্কারে ভূষিত করেছেন। এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়।’
তিনি বলেন, ‘সীমান্তে ৬৫ বছরের ছিটমহল সঙ্কট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিত।’
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়ে বিশ্বসভার সামনে আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য সারাবিশ্বের জনগণের সমর্থনও চেয়েছেন।
বক্তারা বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জনগণের মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে। উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিলের নেতৃত্বে ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক ভাসানীসহ আরো বেশ কয়েকজন নেতা মানববন্ধনে বক্তব্য দেন।