ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

Link Copied!

Obaidul Kaderটাঙ্গাইল প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভেতর যারা মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল ও যারা বিদ্রোহী প্রার্থী ছিল। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ কাজের পরিদর্শনের সময় এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২০১৮ সালের ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে চারলেন প্রকল্পের কাজ শেষ করতে না পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ বাতিল করা হবে।’
সাম্প্রতিক সময়ে বিএনপি পক্ষ থেকে সংলাপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংলাপের জন্যে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি বেগম খালেদা জিয়া। অথচ এখন সংলাপ সংলাপ বলে চিৎকার করছেন। এই মুহূর্তে সরকার ও আওয়ামী সংলাপের ব্যাপারে কোনো চিন্তা-ভাবনা করছে না।’
এ সময় অন্যান্যের মধ্যে চারলেন প্রকল্পের পরিচালক দিলিপ কুমার গুহ ও অতিরিক্ত পরিচালক জিকরুল হাসানসহ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।