পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রত্যেকে নিজের জীবনকে গড়লেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যাবে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের এলাকায় উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করলে ২০১৯ সালেই এদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তিনি সরকারের রূপকল্প বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার সকালে পাবনার ঈশ^রদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত দ্বিতল নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সুন্দর, মনোরম ও নির্মল পরিবেশ করে দিতে সরকার সারা দেশে বিদ্যালয় ভবনগুলো আধুনিকভাবে গড়ে তুলছে। সরকার সারা দেশে শিক্ষার পরিবেশ করে দিচ্ছে।
মন্ত্রী বলেন, যারা অশান্তি, অরাজকতা, ধর্মান্ধ মৌলবাদ সৃষ্টি করছে তাদের ঠাঁই এদেশে নেই। সরকার আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জাতি চায়। সরকার সে লক্ষ্যেই এগুচ্ছে। তিনি সরকারের সব উন্নয়ন কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
এর আগে ভূমিমন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৯ লাখ টাকা ব্যয়ে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত সুদৃশ্য দোতলা ভবন উদ্বোধন করেন।
সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ বকুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ^াস, ঈশ^রদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ^রদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

