ঢাকাSaturday , 16 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন তার নিজস্ব গতিতে চলবে

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশ একটা স্বাধীন সর্বভৌম দেশ, বাংলাদেশের আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলবে। এখানে কারোর মতামত দেয়ার প্রশ্নই আসে না।’
শনিবার দুপুরে কুষ্টিয়ার হানিফনগরের নিজ বাসভবনে দলীয় নেতকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশের হস্তক্ষেপের সমালোচনা করে হানিফ বলেন, ‘যে সমস্ত দেশ বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে তাদের অপরাধের সর্বোচ্চ শাস্তির দেয়ার ব্যাপারে ভিন্নমত প্রকাশ করছে, তাদের অনুরোধ করব জার্মানে-রুয়ান্ডায় যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছিল তখন তারা কোথায় ছিল?’
বিএনপি নেতাদের সমালোচনা করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যদি মির্জা ফখরুল সাহেবরা পেট্রোলবোমা দিয়ে অসংখ্য মানুষকে নির্বিচারে পুড়িয়ে হত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইতেন, দুঃখ প্রকাশ করতেন, তাহলে জনগণ হয়ত তাদের শুভবুদ্ধি হিসেবে এটা গ্রহণ করতো।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতার লোভে এ দেশের জনগণের ওপর বারবার আঘাত করেছে। নিরীহ নিরপরাধ মানুষের ওপর আঘাত করে সারাদেশে ধ্বংসলীলা তৈরি করেছিল ২০১৩ ও ২০১৫ সালে। সেই বিএনপি নেতাদের মুখে অহিসংতার কথা মানায় না’
এ সময় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।