ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ ও কিছু ভাড়াটিয়া সংগঠনকে (মানবাধিকার সংগঠন) অনুরোধ করব, আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন। নিজেদের মানবাধিকার নিয়ে কথা বলুন, তারপর অন্য দেশ নিয়ে রিপোর্ট দিন।’
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (একাংশ) আয়োজিত সংগঠনটির সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসান মাহমুদ বলেন, ‘যেসব দেশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এখন আমাদের অবদমিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। চীন যখন অর্থনৈতিক নেতৃত্ব অর্জন করেছে, তখন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে। তেমনি বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। গতকালও যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে আমাদের দেশের মানবাধিকার নিয়ে সমালোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘রাজনীতির জন্য মানুষ পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন না? রিপোর্টে সেটি বলেন না কেন? দয়া করে রাজনৈতিক রিপোর্ট দেবেন না।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে প্রাক্তন এ মন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম ইউপি নির্বাচনে লজ্জার দায়ভার নিয়ে বেগম জিয়া পদত্যাগ করবেন। কিন্তু ভরাডুবির পরও তিনি নির্বাচনে আছেন, কারণ বুঝেছেন! ৫ জানুয়ারির নির্বাচন না করে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’
পয়লা বৈশাখের যারা সমালোচনা করেন তাদের চেতনার দৈন্যতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা মৌলবাদী চেতনায় দূষিত।’