ঢাকাFriday , 15 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান নির্বাচন কমিশনারের ফের পদত্যাগ চাইলেন বদরুদ্দোজা

Link Copied!

bodruddojaনিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী এ সরকারের আমলে নির্বাচনে ভোট কারচুপি এবং মানুষ হত্যার শিখণ্ডী হিসেবে প্রধান নির্বাচন কমিশনারকে অভিযুক্ত করে তার পদত্যাগ দাবি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
দেশে গণতন্ত্র নিহত হয়েছে মন্তব্য করে বি. চৌধুরী বলেন, এই সরকারের আমলে অনেকগুলো নির্বাচন হলো। নজিরবিহীন কারচুপি হলো। বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হলো।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বি. চৌধুরী বলেন, এই ধরনের গণতন্ত্র হলে আপনার কোনো লাভ হবে না। বরং এই ভোটই একদিন আপনাকেও পরাজিত করতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, একদিন তিনি (১ বৈশাখ) ইলিশ মাছ খাবেন না। একদিন না খেলে কিছুই হবে না। সস্তা হলে খাবেন। কিন্তু এ বলে আপনি মানুষকে উৎসব থেকে বিরত রাখতে পারেন না। বিকেল ৫টার পর কোনো অনুষ্ঠান করা যাবে যাবে না, এ কেমন কথা!
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে জনগণের হাজার হাজার কোটি ডলার চুরি হয়ে গেল। কীভাবে চুরি গেল, কত ডলার চুরি হলো, তার সঠিক হিসাবও প্রকাশ করা হলো না। এর দায়দায়িত্ব একমাত্র সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের।
বি. চৌধুরী সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, এর নাম গণতন্ত্র! এর নাম উন্নয়ন!
দেশে খুন, গুমের কিনারা করতেও এ সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাগর-রুনি হত্যার বিচার তো দূরের কথা, ঘটনার সাথে জড়িত একজনকেও এ পর্যন্ত আটক করা হয়নি।
সাবেক প্রেসিডেন্ট বলেন, বাংলা নববর্ষে যেমন হিসাবনিকাশ করা হয়, তেমনি বর্তমানে আমাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার হিসাব করতে হবে।
এসময় দেশের উন্নয়নে বি. চৌধুরী যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা শাহ আহাম্মেদ বাদল, আজিজ আখন্দ, জানে আলম হাওলাদার, মাহফুজুর রহমান, বিএম নিজাম প্রমুখ।