ঢাকাWednesday , 13 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনাচার ও জালিয়াতিকে বৈধতা দিচ্ছে ইসি

Link Copied!

rizviনিজস্ব প্রতিবেদক : নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির পরও নির্বাচন কমিশন লাভজনক চাকরির ঠাণ্ডাঘরের মায়ায় ভোটারবিহীন সরকারের নির্দেশে অনাচার ও জালিয়াতিকে বৈধতা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নির্বিকার। ইউপি নির্বাচন নিয়ে শাসক দলের ক্যাডারদের বিরতিহীন রক্তপায়ী হিংস্র তাণ্ডবে দেশের মানুষ অপমানিত ও অত্যাচারিত। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারীরা লাভজনক চাকরির ঠাণ্ডাঘরের মায়ায় ভোটারবিহীন সরকারের নির্দেশে অনাচার ও জালিয়াতিকে বৈধতা দিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘দুই দফা নির্বাচনে ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও আহতের ঘটনার মধ্য দিয়ে নির্বিচারে ভোট জালিয়াতির সচিত্র সংবাদ দেশি-বিদেশি মানুষেরা অবলোকন করলেও ইসি প্রতিনিয়ত শান্তির লোলিতবাণী প্রচার করে চলেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ অন্য কমিশনাররা শাশ্বত মিথ্যাবাদী হিসেবে আজ দেশের মানুষের কাছে আখ্যায়িত হয়েছেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণবিরোধী অবৈধ সরকার ধাবমান বাঘের পিঠে সওয়ার হয়ে ছুটাছুটি করছে। যেকোনো মুহূর্তে তাদের ছিটকে পড়ার সময় চলে এসেছে। আর এই পতনে বিশ্বের সকল স্বৈরাচার চমকে উঠবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।