ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

Link Copied!

Fasiবাগেরহাট প্রতিনিধি : স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. হাবী সরদারকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাবী সরদার বাগেরহাটের রামপাল উপজেলার গোনা বেলাই গ্রামের জহির সরদারের ছেলে। নিহত হাসিনা বেগম মংলার রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সুপারী কারখানার শ্রমিক ছিলেন।
বাগেরহাট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ জানান, ২০০০ সালে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. হাবী সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ওই দিন পুলিশ নিহতের স্বামী হাবীকে খুলনা থেকে আটক করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবী সরদারকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় হাবী সরদার তার স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল ওই বছরের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আবু জাফর মল্লিক।