ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সশস্ত্র ডাকাতি, ১১ ভরি স্বর্ণসহ মালামাল লুট

Link Copied!

robberyসিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে নগরীর আখালিয়া নিহারীপাড়া ব্লক ডি ৪১ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বাসার মালিক হাজী লিয়াকত আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের পেছনের দুই গ্রিল কেটে ৫ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে। তাদের সবার হাফ প্যান্ট ও মুখে মুখোশ ছিল।
ডাকাতদল ঘরে ঢুকেই পরিবারের সব সদস্যের মুখ বেঁধে একটি কক্ষে রেখে তালা দেয়। এরপর লিয়াকত আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, মোবাইলসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়।
কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।