ঢাকাMonday , 11 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতার গণপিটুনিতে ডাকাত নিহত

Link Copied!

gonopetoniসিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীর জালালাবাদ থানার জাঙ্গাইলে জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল (৩৮) জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের আলতা মিয়ার ছেলে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য বংলামেইলকে জানিয়েছেন।
তিনি জানান, সোমবার ভোর রাতে জাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে জয়নাল। এ সময় জনতার গণপিটুনিতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ জয়নালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।