বিনোদন প্রতিবেদক : আজ মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’চলচ্চিত্রটি। সারাদেশ ৬০টি সিনেমা হলে একযোগে চলছে সাফিউদ্দিন সাফি পরিচালিত শাকিব-জয়া অভিনীত এ চলচ্চিত্রটি। এতে ক্রিকেটার শাকিব খানের বিপরীতে দেখা যাবে গ্ল্যামার গার্ল জয়া আহসানকে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনির সফলতার পর মুক্তি পেলো এর সিক্যুয়াল। দেশের বাণিজ্যিক ছবিতে নিজের সফলতা দেখতে উদগ্রীব জয়া। সেকারণেই আজ সিনেমা মুক্তির দিনে লুকিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন তিনি।
বলাকা সিনেমা হলে দুপুর তিনটার শো দেখবেন তিনি। এমনটাই জানালেন। তবে লুকিয়ে। লুকিয়ে কেন? এ প্রসঙ্গে জয়া বলেন, চলচ্চিত্রটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। আজ দর্শকদের রেসপন্স দেখতে চাই। একটু আড়ালের আশ্রয় নিতে হচ্ছে এ জন্য।’
চলচ্চিত্রটিতে জয়ার বিপরীতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইমন। শাকিবের মতো ইমনকেও দেখা যাবে ক্রিকেটার চরিত্রে।

