ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর গেলেন মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক :  টি২০ বিশ্বকাপের পরই শোনা গিয়েছিল খবরটা। পরিবার নিয়ে কাশ্মীর যাবেন বাংলাদেশের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি। শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে যাবেন কাশ্মীর।
জানা গেছে, শুধু স্ত্রী এবং দুই সন্তানই নয়, মাশরাফির সঙ্গী তার বাবা-মা, ছোট ভাই, খুব কাছের এক বন্ধু এবং বাসার গৃহকর্মী যাচ্ছেন এই অবকাশকালীন ছুটিতে। কাশ্মীর সফরে পাঁচদিন থাকতে পারেন মাশরাফি বিন মর্তুজা।
চলতি মাসের ১৫ তারিখেই ফেরার কথা রয়েছে তার। সফর শেষ করে এসে ফের ক্রিকেটে মনোযোগ দেবেন তিনি। ২২ এপ্রিল থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে খেলা ইচ্ছা রয়েছে টাইগার দলপতির।