ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্র্যাকটিসে নেমে পড়লেন মুস্তাফিজ

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হাদরাবাদের হয়ে রোমাঞ্চকর সময়ই পার করছেন এই কাটার বিশেষজ্ঞ। আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে আইপিএলের নবম আসর। শুক্রবার হবে নয়নাভিরাম উদ্বোধনী অনুষ্ঠান, মুম্বাইয়ে।
শনিবার থেকে আইপিএল শুরু হলেও মুস্তাফিজের মিশন শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে। যেখানে তাদের মোকাবেলা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তার আগে ইতোমধ্যে প্র্যাকটিসে নেমে পড়েছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার অনেকক্ষণ দলের সঙ্গে বোলিং অনুশীলন করেন তিনি।
কিউই পেসার বোল্টের সঙ্গে গল্পে মশগুল মুস্তাফিজ
৯০ নম্বর জার্সি পড়ে বেশ হাসিখুশি মেজাজে অনুশীলন করেছেন তিনি। সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমারসহ অনেকেই। অনুশীলনের ফাকে ঠাণ্ডা পানীয় হাতে ট্রেন্ট বোল্টের সঙ্গে খোশমেজাজে গল্পও করতে দেখা যায় তাকে।
সানরাইজার্স হায়দরাবাদে অধিনায়ক হিসাবে মুস্তাফিজ পাচ্ছেন অস্ট্রেলিয়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। এছাড়া তারকাদের মধ্যে রয়েছেন পেসার আশিষ নেহরা, কেন উইলিয়ামসন, ইংল্যান্ড ক্যাপ্টেন এউইন মরগ্যান প্রমুখ। আগামী ১২ এপ্রিল মুস্তাফিজদের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। যে দলের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া রয়েছে ক্রিস গেইল, এ বি ডি ভিলয়ার্স ও শেন ওয়াটসনের মতো তারকা সব ব্যাটসম্যান।