ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গবিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

Link Copied!

gonoসাভার প্রতিনিধি : গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় গবি সাংবাদিক সমিতি (গবিসাস) এবং সাভার মাদকবিরোধী জোটের যৌথ আয়োজনে গবিসাস কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদের সঞ্চালনায় জাহিদ সুলতান লিখন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় মাদকবিরোধী জোট, মিঠুন সরকার সাধারণ সম্পাদক সাভার প্রেসক্লাব, মুহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক ধামরাই প্রেসক্লাব, রিজু মোল্লা সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, মাসুদ আজীম সভাপতি গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, মেহেদী তারেক সাধারণ সম্পাদক গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় মাদক নির্মূলে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মতামত প্রকাশ করেন বক্তারা। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের মত প্রকাশ করেন এবং এ বিষয়ে তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাদক বিরোধী জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মিঠুন সরকার বলেন- ‘প্রশাসন অনেক সহায়তা করে, আবার সেখানে অনেক সমস্যাও আছে। যে কারণে শুধুমাত্র সাংবাদিকরাই কলম চালিয়ে সমাজ থেকে মাদককে নির্মূল করতে পারবে।’
মাদক বিরোধী জোটের সাধারণ সম্পাদক সুলতান জাহিদ লিখন বলেন, ‘মাদক মানুষকে সবকিছু থেকেই দূরে ঠেলে দেয়। নিজেকে ভালোবেসে নিজেই যদি মাদক থেকে দূরে থাকে তাহলে মাদক নির্মূল সহজ হবে। আর নিজেকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধকরণমূলক লেখনির দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে।’
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।