বিনোদন ডেস্ক : সম্প্রতি ল্যাকমি ফ্যাশন সপ্তাহে হেঁটে র্যাম্পে প্রথমবার নিজের নাম লেখালেন বলিউড সুপারস্টার অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। শিগগিরই প্রথমবারের মত অভিনয়েও নাম লেখাতে পারেন কাপুর পরিবারের এই পুত্রবধু। তবে তার আগে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই মা হতে পারেন মীরা। যারফলে শহীদ কাপুর প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন!
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সদ্য অনুষ্ঠিত ল্যাকমি ফ্যাশনে র্যাম্পে ডেব্যু হয়েছে বলিউডের রোমান্টিক বয় খ্যাত তারকা অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। মাসাবা গুপ্তের ডিজাইনের পোশাক পরে প্রথমবারের মত র্যাম্পে হেঁটেছেন মীরা। আর র্যাম্পে হাটার পরই শহীদ ও মীরা একটি ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে। যা দেখে অনেকেই নাকি মীরার গর্ভবতী হওয়ার লক্ষণ খুঁজে পেয়েছেন। যদিও এই বিষয়ে টুঁ শব্দটি করতে রাজি হননি মীরা কিংবা শহীদ কাপুর!
তবে মিডিয়া বলছে, মাসাবা গুপ্তের ডিজাইন করা পোশাকে মীরার যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে সত্যিই নাকি মীরাকে সন্তানসম্ভবা বলে মনে হয়েছে।
গেল বছরের জুলাইয়ে মহা ধুমধামে দিল্লীর কলেজ পড়ুয়া মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। বছর না ঘুরতেই এবার শোনা যাচ্ছে এই কাঙ্ক্ষিত আনন্দ সংবাদ! এর আগে গত ফেব্রুয়ারিতে ‘টাইমস অব ইন্ডিয়া’সহ ভারতের বেশকিছু শীর্ষস্থানিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে শহীদ কাপুর ও মীরা দম্পতির প্রথম সন্তান গর্ভে আসার খবর প্রকাশ করেছিল তারা। যদিও কেউ নিশ্চিত করে কিছু বলেনি। আর শহীদ কিংবা মীরার পরিবার থেকেও এখন পর্যন্ত তাদের প্রথম সন্তান হওয়ার খবরটি নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারিতে দিল্লীর এক কলেজে মীরা রাজপুতের সঙ্গে প্রথম পরিচয় হয় শহীদ কাপুরের। আর এর পরেই সে সম্পর্ক প্রেমে গড়ায়। যদিও প্রেমের কথা সেসময় স্বীকার করেননি শহীদ। কিন্তু হঠাৎ করেই গেল বছরের মাঝামাঝিতে বিয়ে খবর দিয়ে শিরোনামে চলে আসেন মীরা-শহীদ দম্পতি। জুলাইয়ে মহা ধুমধামে বিয়ে হয় তাদের। বর্তমানে কঙ্গনা রানাউতের সঙ্গে ‘র্যাঙ্গুন’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন শহীদ কাপুর।

