ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনিমেষের ‘ভয়ংকর সুন্দর’-এ তাহসান, সঙ্গী এলিটা

Link Copied!

tahsanবিনোদন প্রতিবেদক : অনিমেষ আইচের পরিচালনায় নির্মাণাধীন ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং, ডাবিং এমন কী এডিটিং এর কাজও শেষ। এবার সেন্সরে যাবার পালা। কিন্তু শেষ মুহূর্তে এসে ছবির জন্য নতুন একটি গানের রেকডিং করলেন। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও এলিটা।
রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় অবস্থিত সত্যগীত রেকডিং স্টুডিওতে ‘ভয়ংকর সুন্দর’ ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও এলিটা। আসিফ ইকবালের কথায় ‘আমি পড়ে থাকি মেঠো সবুজে, তুমি আকাশের খোলা নীড়ে’ শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।
ইমন সাহা বলেন, ‘তাহসান, এলিটা ও আসিফ ইকবালের সঙ্গে এর আগে কাজ করলেও, এবারই প্রথম কোন চলচ্চিত্রে এই তিনজনকে নিয়ে একসঙ্গে কাজ করলাম।’
গানটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আসিফ ইকবালের কথায় গানটি একেবারেই সময় উপযোগী। মেলডিয়াস ঘরানার গানটি মূলত একস্টিক বেইজ হবে। এতে দেশের বাইরের একজন গিটারিস্টের কাজ করার কথা রয়েছে।’
উল্লেখ্য, ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত ও ভাবনা। এছাড়াও আরো অভিনয় করেছেন, সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। গানগুলো গেয়েছেন কনা, ভারতের মোনালী ঠাকুর, অরিজিত সিংসহ আরও বেশ কয়েকজন শিল্পী।