ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজকে নিয়ে মাশরাফির চাওয়া

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : চোট যেন মুস্তাফিজুর রহমানকে পেয়ে বসেছিল। এর জন্য তো আইপিএলে ছাড়পত্র পাবেন কিনা, তা নিয়ে ছিল ঘোর সন্দেহ। আবার ইনজুরি তাকে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলতে দেয়নি। তবে যে ৩টি ম্যাচ খেলেছেন, তাতেই বোঝা গেছে কোন পর্যায়ের বোলার তিনি! সদ্য সমাপ্ত বিশ্বমঞ্চে ৩ ম্যাচ খেলে দখলে নিয়েছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছেন টি২০তে ক্যারিয়ার সেরা ৫ উইকেট। ওই ম্যাচে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২২ রান।
ইনজুরি পর্ব পেরিয়ে মাঠে যখন স্বরূপে মুস্তাফিজ, আইপিএলে খেলতে বাধা নেই তার। বাধা দিল না বিসিবিও। গতকাল বোর্ড থেকে অনাপত্তি পত্র নিয়ে ভারতে চলে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার। এখন আইপিএলে নিজেকে মেলে ধরার পালা। মুস্তাফিজ সেটা পারবেন বলে আশাবাদী মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের অধিনায়ক চাওয়া, সানরাইজার্স হায়দরাবাদ যদি মুস্তাফিজকে সব ম্যাচ খেলার সুযোগ দেয়, তাহলে টুর্নামেন্টের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশের এই পেসার।
মুস্তাফিজকে নিয়ে টাইগার দলপতি মাশরাফি মিডিয়াকে বলেন, ‘আইপিএলে বিদেশি খেলোয়াড়ের কোটায় খেলবে মুস্তাফিজ। জানি না, হায়দরাবাদের সব ম্যাচে খেলার সুযোগ পাবে কি না সে। যদি সুযোগ পায়, তাহলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে মুস্তাফিজ।’