ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন ওয়াকার ইউনুস

Link Copied!

walkarস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসাবে তিনি থাকছেন না, এটা ছিল অনুমিত। কদিন আগে অধিনায়কদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। যা ত্বরান্বিত করছিল কোচ ওয়াকার ইউনুসের সরে দাঁড়ানোও। শেষ পর্যন্ত তাই হয়েছে। টি২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য মূল কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক এ তারকা পেসার।
তিনি কাতর কণ্ঠে বলেন, ‘খুবই ভগ্ন হৃদয়ে আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’ তবে পরের অংশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের পর আমি পিসিবিকে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। একটি পর্যালোচনামূলক রিপোর্টও পেশ করেছিলাম। যেখানে সুপারিশ আকারে সংস্কার প্রস্তাব দেয়া হয়। আমার সেই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজ এতটা বাজে অবস্থা হতো না পাকিস্তানের। আমার হতাশার সবচেয়ে বড় কারণেই হলো এটা।’
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ছিল বাজে। শুরুটা বাংলাদেশকে হারিয়ে হলেও পরের তিন ম্যাচেই পাকিস্তান হেরে যায় ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। তারপর থেকেই জোর গুঞ্জন, দেশে ফেরার পর বড় পরিবর্তন আসবে পাকিস্তান দলে। তারই জের ধরে অধিনায়ক ও কোচ সরে দাঁড়ালেন ইতোমধ্যে। তাদের পরিবর্তে কারা আসে দায়িত্বে, সেটাই দেখার বিষয়।