প্রযুক্তি ডেস্ক : উত্তর কোরিয়াতে ফেসবুক, টুইটার, ইউটিউব এবং দক্ষিণ কোরিয়ার সকল ওয়েবসাইট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে,গত শুক্রবার থেকে সকল ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি বিদেশী ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এজন্য দেশটির প্রধান টেলিকম অপারেটর কোরিওলিংকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এই বিধি নিষেধ দেশটির স্থানীয় বাসিন্দা এবং বিদেশি নাগরিকদের জন্যও বহাল থাকবে।
উত্তর কোরিয়া দাবি করছে, বিদেশি ওয়েবসাইট গুলো পর্নোগ্রাফি বেশিই প্রচার করছে। এগুলো নিয়ন্ত্রণ করা দরকার। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে।
উত্তর কোরিয়ায় বন্ধ হওয়া ওয়েব সাইটের মধ্যে নিউজ পোর্টাল ভয়েস অব আমেরিকাও আছে।
দেশটির কিম জং উং জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। হয়তো এসব ওয়েবসাইট এক মাসের জন্য বন্ধ থাকবে। তবে ঠিক কবে এসব ওয়েবসাইট খুলে দেয়া হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বর্তমানে উত্তর কোরিয়াতে দুই মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে।

