প্রযুক্তি ডেস্ক : হাত ফসকে যদি আপনার প্রিয় স্মার্টফোনটি পানিতে পড়ে যায়, একদম চিন্তা করবেন না। আগে থেকেই ধরে নেবেন না ফোনটি নষ্ট হয়ে গেছে। এ সময় আপনার উচিত মাথা ঠাণ্ডা রাখা। খুব শান্ত মনে নীচের নিয়মগুলো মেনে চলুন। দেখবেন ফোনটির কোনো ক্ষতি হবে না।
১. প্রথমেই ফোনের ব্যাক কভার খুলে ব্যাটারি আর সিম কার্ড বের করে নিন।
২. এরপর একটুও সময় নষ্ট না করে ফোনটি শুকনোর ব্যবস্থা করুন। মনে রাখবেন, ফোন ভিজে অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখলে ধীরে ধীরে অকেজো হয়ে যেতে পারে। চুল শুকনোর ড্রায়ার থাকলে সেটি অন করে দিন। ফোনটি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন ভালো করে।
৩. হেয়ার ড্রায়ার না থাকলে, এক বাটি চালের মধ্যে ফোনটি ঢুকিয়ে রাখুন। দেখবেন আপনার পানিতে ভেজা ফোন পুরোপুরি শুকিয়ে যাবে।
৪. চাল বা ড্রায়ারের বদলে আরো একটি নিয়মে ফোনটি শুকিয়ে নিতে পারেন। ২-৩ লেয়ার টিস্যু পেপারে ফোনটি ভালো করে মুড়িয়ে ফ্রিজের মধ্যে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর ফ্রিজ থেকে ফোন বের করে, ব্যাটারি লাগিয়ে অন করে দেখুন ফোনটি চলছে কি না। যদি দেখেন চলছে না, একেবারেই প্যানিক করবেন না। ব্যাটারি বের করে আবার ফোনটিকে টিস্যু পেপারে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন।

